ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০৬:১৬ বিকাল

ঈদের দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিলেন রিজভী

ঈদের দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিলেন রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনাা জ্ঞাপন করতে রামিসায় বাসায় গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার ঈদুল আজহার দিনে তাদের পল্লবীর বাসায় যান তিনি। 

এসময় রামিসার পিতার কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তাকে স্বান্তনা দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সকলেই রাইসার আত্নীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ্।

আরও পড়ুন

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।

প্রসঙ্গত, গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি। বর্তমানে আসামী কারাগারে আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা

ডেপুটি ম্যানেজার নিয়োগ দেবে আকিজ বেকারস, কর্মস্থল ঢাকা

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে: ডেপুটি স্পিকার

নেস্‌লে বাংলাদেশ পিএলসি পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল; গুণগত মান ও অর্থনৈতিক অংশীদারিত্বের অঙ্গীকার

মেসির চোট নিয়ে সবশেষ যা জানালেন স্কালোনি