ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ১১:২৯ দুপুর

ঢাবি’র কেন্দ্রীয় মসজিদে উপাচার্যের ঈদের নামাজ আদায়, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঢাবি’র কেন্দ্রীয় মসজিদে উপাচার্যের ঈদের নামাজ আদায়, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঢাবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিআ’-এ ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেছেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীও প্রথম জামাতে শরিক হন।

নামাজ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপস্থিত সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরও পড়ুন

উপাচার্য বলেন, ঈদুল আজহার ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সুদৃঢ় হবে।

তিনি দেশের সার্বিক অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয় পরিবারের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের আস্তানা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত আবাসিক ভবন

নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ২

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে ভাঙন আতঙ্ক তীর এলাকায়

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়ল বিশাল শিমুল গাছ

পাবনার চাটমোহরে মাদক কারবারি আটক তল্লাশির সময় ঘরবাড়ি তছনছ

গাইবান্ধার সাদুল্লাপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর