ফের তিন ছাত্রদল নেতাকে ৬ষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার, প্রত্যেকেই ঢাবির সাবেক শিক্ষার্থী
ঢাবি প্রতিনিধি: সরকারের বিভিন্ন সংস্থায় ৬ষ্ঠ গ্রেডের উপ-পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরও তিনজন নেতাকে।
সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার (২১ মে) এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে সংগঠনটির মোট ৬ নেতাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, নিয়োগ পাওয়া ছাত্রদলের এসব নেতা বিএনপি চেয়ারম্যানের বিশেষ নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর সদস্য ছিলেন। জাতীয় নির্বাচনের আগে তারা এই দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1779787781.jpg)





