ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ১২:৫৮ দুপুর

ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাখালী বাস কাউন্টারে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়

ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাখালী বাস কাউন্টারে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়

পবিত্র ঈদুল আজহা আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে)।পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ।

ঈদযাত্রার শেষ মুহূর্তে তাই আজ বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও আশপাশের বিভিন্ন বাস কাউন্টারে দেখা গেছে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়। সকাল থেকেই কাউন্টারগুলোতে সিরিয়াল ধরে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।

মহাখালী বাসস্ট্যান্ডজুড়ে প্রায় প্রতিটি পরিবহনের কাউন্টারের সামনেই ছিল বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ ও বাসে ওঠার অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের।

এ ছাড়া ঢাকা-সিলেট, ঢাকা-শেরপুর, ঢাকা-মধুপুর, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-হালুয়াঘাট ও ময়মনসিংহ রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের কাউন্টারেও ছিল চোখে পড়ার মতো ভিড়। যাত্রীদের অনেকে পরিবার-পরিজন নিয়ে কাউন্টারে অবস্থান করেন। কেউ কেউ আবার নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে অপেক্ষা করছেন।

ময়মনসিংহগামী যাত্রী আব্দুর রহমান বলেন, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছিঃ ভিড় অনেক বেশি হলেও পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরতে পারছি, এটাই বড় আনন্দ।

শেরপুরগামী আরেক যাত্রী নাসরীন জাহান বলেন, শেষ মুহূর্তে চাপ বেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়িতে তো যেতেই হবে।

টাঙ্গাইলগামী আরেক নারী যাত্রী বলেন, বাসের সংখ্যা তুলনামূলক কম। শিশুদের নিয়ে অপেক্ষা করতে কষ্ট হচ্ছে। তারপরও সবাই চেষ্টা করছে নিরাপদে বাড়ি ফিরতে। যেহেতু আজ ঈদের আগের দিন, তাই কষ্ট কিছুটা করতেই হবে সেটা মেনেই নিয়েছি। 

আরও পড়ুন

এদিকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী বেশ কয়েকটি বাসে কাউন্টারের বাইরে থেকে কন্টাক্টের মাধ্যমে যাত্রী উঠিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া ৩০০ টাকা, সেখানে ঈদযাত্রাকে কেন্দ্র করে ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রার শেষ মুহূর্তে মহাখালী বাস কাউন্টারে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়

জাতীয় ঈদগাহে প্রধান জামাতসকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্ন

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশুর মৃত্যু

চাঁদপুরে অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

কাতার বিশ্বকাপের ‘নায়কদের’ নিয়ে মরক্কোর চূড়ান্ত দল ঘোষণা