ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৮:১৭ রাত

লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

সংগৃহীত,লিবিয়া থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি

সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে লিবিয়ায় অপহরণ, নির্যাতনের শিকার হওয়া ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়।

আজ সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিবাসন প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারীদের সহযোগিতায় অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে সেখান থেকে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে লিবিয়ায় অবস্থানকালে অনেকে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

আরও পড়ুন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে ভ্রমণ খরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

সমাজসেবা অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫টি

বগুড়ার শেরপুরে বিষধর পদ্ম গোখরা উদ্ধার: পরে অবমুক্ত

বিশ্বের সবচেয়ে দামি গরু ভিয়াতিনা-১৯, বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ

জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে হামলা, যৌথ অভিযানে আটক ২৫