ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৮:৫০ রাত

সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ সোনারগাঁকে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রে রূপ দিতে সরকার ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আজ সোমবার (২৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে চলমান ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সফরকালে প্রতিমন্ত্রী ফাউন্ডেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, ভবন সম্প্রসারণ এবং সংস্কার কার্যক্রম ঘুরে দেখেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বিএনপি সরকার গঠনের পর এটাই তার প্রথম সোনারগাঁ সফর। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, জাদুঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও লাইব্রেরির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তিনি এখানে এসেছেন।

তিনি আরও বলেন, সোনারগাঁ শুধু দেশের গর্ব নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে আধুনিক ও দর্শনার্থীবান্ধব করে তুলতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

আরও পড়ুন

নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, সংস্কৃতি ও লোকঐতিহ্যকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যেই এই উন্নয়ন কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তার আশা, প্রকল্পটি বাস্তবায়ন হলে সোনারগাঁ দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হবে।

এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রকল্প পরিচালক পরিমল চন্দ্র বসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছর মেয়াদি নতুন ঋণ কর্মসূচিতে আগ্রহী আইএমএফ

সোনারগাঁ হবে বিশ্বমানের সাংস্কৃতিক কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ম্যাচ চলাকালে মাঠেই মৃত্যু ভারতীয় পেসারের

ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

সমাজসেবা অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫টি

বগুড়ার শেরপুরে বিষধর পদ্ম গোখরা উদ্ধার: পরে অবমুক্ত