বাস-মাইক্রোবাস-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১, আহত-১৫
গোপালগঞ্জ সদরে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
পরে খবর পেয়ে ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779720570.jpg)
_medium_1779719884.jpg)



_medium_1779718099.jpg)

