ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ১২:৩০ দুপুর

পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা

পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা, ছবি: সংগৃহীত।

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক, আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান। এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

গতকাল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনে হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

ভয়াবহ এ বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। শিশু–নারীসহ গুরুতর আহত হয়েছেন ৮০ জনের বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

 বাংলাদেশ ফুটবল দলের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

ঈদের দিন প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা মাদ্রাসা শিক্ষকদের

বিকেলে সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন

জামিনে মুক্ত হয়েছেন এনসিপি নেতা তারেক রেজা