ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০৩:০৮ দুপুর

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বহন করা একটি ট্রেন শাটলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত এবং আরও ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।

রোববার সকালে স্থানীয় সময় আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রওনা হওয়া জাফর এক্সপ্রেসের একটি শাটলে এ বিস্ফোরণ ঘটে। ট্রেনটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদ ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের ফলে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয় এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়। আশপাশের কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।

আরও পড়ুন

আহতদের মধ্যে ৫৭ জনকে সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে কোয়েটার সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী ভেহিকল-বোর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ভিবিআইইডি) হামলা ছিল, যেখানে ৭০ কেজির বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে সামরিক সদস্যবাহী ট্রেনে বিস্ফোরণে নিহত ২৪

আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী

যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ক্যাম্প সরিয়ে নিলো ইরান

রামিসা হত্যার ঘটনার সাত দিনের মধ্যেই বিচার সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ২