ভিডিও রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৪ মে, ২০২৬, ০১:১৮ রাত

ভুল করলে দেশের মানুষ কাউকেই ক্ষমা করবে না: মির্জা ফখরুল

ছবি, সংগৃহীত, ভুল করলে দেশের মানুষ কাউকেই ক্ষমা করবে না: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন সবকিছু বোঝে, তাই ভুল করলে কাউকেই ক্ষমা করবে না।

শনিবার (২৩ মে) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগ যেন কখনো ম্লান না হয় এবং পুরোনো দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে আর ফিরে যাওয়া না লাগে।

প্রকৌশলীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়নে তাদের সক্রিয় হতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এলজিইডি থেকে পিরোজপুরে সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাট হয়েছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। তিনি বলেন, আইইবি দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), প্রকৌশলী মঈনুল ইসলাম খান, প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি)সহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল করলে দেশের মানুষ কাউকেই ক্ষমা করবে না: মির্জা ফখরুল

রামিসা হত্যার মামলার চার্জশিট দাখিল আজ

কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক

রামিসার জন্য নীরব প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে বগুড়ার তুরাগ

সীমান্তে উত্তেজনার পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

শেরপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ