কে হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে। রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা ধুয়ে দিচ্ছেন পাকিস্তানকে। সবচেয়ে বেশি ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ওপর দিয়ে। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর নেতৃত্ব হারানোর শঙ্কায় আছেন তিনি।
মাসুদের পরিবর্তে সালমান আলী আগা পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রচার হয়েছে। যদি মাসুদ পদত্যাগ করেন বা তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সালমান হবেন পাকিস্তানের লাল বলের নতুন অধিনায়ক। সূত্রের বরাতে গতকাল এমনটাই জানিয়েছে জিও সুপার।
আরও পড়ুনজিও সুপারের প্রতিবেদন সত্যি হলে সালমান দুই সংস্করণের অধিনায়ক হচ্ছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির পর এবার টেস্টের গুরুদায়িত্বও পড়বে তাঁর কাঁধে। তিনি সবশেষ বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাজে আচরণের দায়ে আইসিসির শাস্তিও পেয়েছেন। এর আগে মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মেজাজ হারানোর শাস্তি পেয়েছিলেন তিনি।
মন্তব্য করুন







_medium_1779543029.jpg)
