ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৮:৪৯ রাত

মাদারীপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মাদারীপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদী থেকে শুহিন সরদার (৩০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর লঞ্চঘাট এলাকার নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শুহিন সরদার উত্তর সাহেবরামপুর এলাকার দুলাল সরদারের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শুহিন বাড়িতে তার অটোরিকশা রেখে বাইরে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেলে সাহেবরামপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে হত্যার সন্দেহ করছেন তারা।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, “শুক্রবার রাতে সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার তার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

‘জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন’: জাইমা রহমান

কুড়িগ্রামের রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর মোল্লা গ্রেফতার

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চোখের স্বাস্থ্য ভালো রাখতে যে ৫ খাবার

বগুড়ায় ভাতিজা হত্যা মামলায় চাচার জামিন নামঞ্জুর