ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৩:৩১ দুপুর

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম 

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম, ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থার দুর্নীতি এবং অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার আমলের তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন। পিরোজপুরের উন্নয়ন প্রকল্প নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরে তিনি বলেন, পিরোজপুরে প্রকল্পের টেন্ডার দেয়ার পর, কোনো কাজ ছাড়াই ৬ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়েছে। এ কারণে গত দুই বছর ধরে পিরোজপুরের সকল উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করে বন্ধ প্রকল্প চালুর ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এভাবে অন্যান্য অনেক জেলায় রাস্তা নির্মাণ, সেতু নির্মাণের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি হয়েছে। 
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ: প্রতিমন্ত্রী শাহে আলম 

হামের উপসর্গ নিয়ে বরিশাল মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

ত্রিশালে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত অন্তত ৯০