ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০২:১৯ দুপুর

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত অন্তত ৯০

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত অন্তত ৯০, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দেশটির শানসি প্রদেশের একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং এখনো নিখোঁজদের খোঁজে তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণের আগে খনিতে কার্বন মনোক্সাইডের সতর্ক সংকেত জারি করা হয়েছিল। কয়েকটি সূত্র জানায়, খনির ভেতরে গ্যাসের মাত্রা নিরাপদ সীমা অতিক্রম করেছিল।

এদিকে, চীনের কয়লাখনিগুলো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণের ঘাটতি এবং দুর্নীতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে লাভ বাড়াতে গিয়ে অনেক প্রতিষ্ঠান নিরাপত্তা মান উপেক্ষা করে বলে অভিযোগ রয়েছে।রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানায়, খনির তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিকে আটক করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশজুড়ে বড় ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সব অঞ্চল ও বিভাগকে এ দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে, কর্মক্ষেত্রের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ঝুঁকি ও গোপন বিপদগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, শানসি প্রদেশ চীনের প্রধান কয়লাখনি অঞ্চল। গত বছর সেখানে এক বিলিয়নের বেশি টন কয়লা উত্তোলন করা হয়, যা দেশটির মোট উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদক ও ভোক্তা দেশ। বৈশ্বিক কয়লা ব্যবহারের অর্ধেকেরও বেশি ব্যবহার হয় দেশটিতে। একই সঙ্গে দেশটি বিশ্বের সবচেয়ে বড় বার্ষিক গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী হলেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনেও শীর্ষ অবস্থানে রয়েছে।  খবর আল-জাজিরার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত অন্তত ৯০

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

কুড়িগ্রামের রাজারহাটে কবর থেকে লাশ চুরির চেষ্টা

ঈদের আগে স্বর্ণের দর পতন, ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী পরিদর্শন শেষে ময়মনসিংহের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী