ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৬:১২ বিকাল

সাইবার দুনিয়ায় শিশুদের সুরক্ষায় কঠোর হচ্ছে মালয়েশিয়া

সংগৃহীত,সাইবার দুনিয়ায় শিশুদের সুরক্ষায় কঠোর হচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় তরুণ ও অপ্রাপ্তবয়স্কদের অনলাইন প্ল্যাটফর্মে সুরক্ষিত রাখতে এবং ক্ষতিকর কনটেন্টের সংস্পর্শ থেকে দূরে রাখতে আগামী ১ জুন থেকে নতুন নিয়ম জারি করতে যাচ্ছে দেশটির সরকার।

শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে অনলাইন জুয়া, স্ক্যাম, সাইবার বুলিং এবং ধর্ম ও রাজপরিবার সংক্রান্ত সংবেদনশীল ও ক্ষতিকর কনটেন্ট আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর নজরদারি জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ।

আরও পড়ুন

 
নতুন নিয়মের অধীনে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এমন সুরক্ষা-ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যা ১৬ বছরের কম বয়সি ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিবন্ধন এবং মালিকানা সীমিত করবে। একই সাথে প্ল্যাটফর্মগুলোতে কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়টি আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।
 
মূলত উচ্চ-ঝুঁকিপূর্ণ অনলাইন ফিচারগুলো থেকে অপ্রাপ্তবয়স্কদের দূরে রাখতে এবং বয়স-উপযোগী নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। 
 
নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কার্যকর রিপোর্টিং ও দ্রুত সাড়া দেয়ার ব্যবস্থা, বিজ্ঞাপনদাতার সত্যতা যাচাই এবং প্রয়োজনে কৃত্রিমভাবে পরিবর্তিত বা ম্যানিপুলেটেড কনটেন্ট চিহ্নিত করার লেবেলিং ব্যবস্থা থাকতে হবে।
 
তবে এই নিয়মগুলো কার্যকর করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে একটি নির্দিষ্ট সময় বা গ্রেস পিরিয়ড দেয়া হবে বলে জানালেও, তার সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেনি কমিশন।
 
বিশ্বজুড়ে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সীমাবদ্ধতার সাথে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের মধ্যে ব্যবহারকারীদের বয়স যাচাইকরণের প্রক্রিয়াও পরিকল্পনাধীন রয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার দুনিয়ায় শিশুদের সুরক্ষায় কঠোর হচ্ছে মালয়েশিয়া

গরুর হাট ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ, ৩ টেটাবিদ্ধসহ আহত ১২

প্রিজনভ্যান থেকে সেল কোনো প্রতিকূলতাই আটকাতে পারেনি সাংসদ রনিকে

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভারতে ‘তেলাপোকা পার্টির’ পর এবার আত্মপ্রকাশ করল ‘পরজীবী ফ্রন্ট’

সুন্দরবনে দুই দস্যু বাহিনীর জিম্মি দশা থেকে ২১ জেলে উদ্ধার