ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৩:১৫ দুপুর

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকা থেকে তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার(২২ মে) সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে গেীরনদী মহাসড়ক থানার ওসি মো. মহসিন হোসেন জানিয়েছেন।

নিহত মো. সাগর সরকার (২২) পটুয়াখালীর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা মিন্টু সরকারের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মহসিন হোসেন বলেন, সকালে নতুন হাট এলাকায় মহাসড়কের পাশে রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা তাদের অবহিত করেন। তারা গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

আরও পড়ুন

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতের যে কোন সময় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির অজ্ঞাত কোন যানবাহনের নিচে পড়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ ও ছিটকে পড়া কিছু গাছের ডালপালা দেখা গেছে। 

পটুয়াখালীর দুমকি থেকে এখানে কিভাবে এলো জানতে চাইলে ওসি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ ভেন্যুর সামনে ব্রাজিল কিংবদন্তি পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য স্থাপন

প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন

ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা

সিলেটে দেড় বছরের শিশুর গলা কেটে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

দুর্ঘটনায় প্রাণ গেল ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর