রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস
শিশু রামিসা হত্যার বিচারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী ভুক্তভোগী রামিসার মা-বাবা এবং তার বড় বোনের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দিয়েছেন। আমরা আশ্বস্ত করেছি পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী ১৬৪ ধারায় দিয়েছে।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখন চার্জশিট দেওয়ার পালা।
চার্জশিট দেয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি-র ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে, ৪৮ ঘণ্টার সময় লাগে। যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়, সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে।
আমরা রবিবারের বিকালের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারব। এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারকার্য সম্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করব। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের তীব্র চেষ্টা থাকবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন- রামিসার বড় বোনের জীবনের সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/169840