ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ১১:৪২ রাত

বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি - প্রতিমন্ত্রী শাহে আলম

বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি -প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দেশের ১৩তম নগর হিসেবে বগুড়া যাত্রা শুরু করেছে। বিগত ১৯ বছর বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বাড়ি বগুড়া হওয়ার কারণে বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ সারাদেশে উন্নয়ন হচ্ছে।

তিনি আজ বুধবার (২০ মে) দুপুরে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে নবনিযুক্ত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথাগুলো বলেন। নবনিযুক্ত বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এসময় দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বগুড়াকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

এসময় বগুড়ার (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য জিএম সিরাজ, (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনিসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এদিন বিকেলে নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বগুড়ার মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ.) কবর জিয়ারত করেন। পরে নিজের পিতৃভূমি শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামে প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন-জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদিমুল ইসলাম খাদেম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, যুবনেতা আহসান হাবিব মমিন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত ভোট চোর সরকার বগুড়ার উন্নয়ন হতে দেয়নি - প্রতিমন্ত্রী শাহে আলম

ছেলে ও মেয়েদের ক্রিকেটে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

নওগাঁর মহাদেবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারিদের প্রশিক্ষণ

বগুড়ার দুপচাঁচিয়ায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা 

হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরল ইসমাইলের মরদেহ

বগুড়া মহাস্থান পশুর হাটে হাসিল আদায় নিয়ে অসন্তোষ ক্রেতাদের