ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৬:৪৮ বিকাল

বগুড়ার শিবগঞ্জে দস্যুতা মামলায় গ্রেফতার ২, লুন্ঠিত মালামাল উদ্ধার 

বগুড়ার শিবগঞ্জে দস্যুতা মামলায় গ্রেফতার ২, লুন্ঠিত মালামাল উদ্ধার 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলা মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া এলাকায় সংঘটিত দস্যুতার ঘটনায় জড়িত থাকায় দুই আসামিকে গ্রেফতার ও লুন্ঠিত টাকা উদ্ধার করেছে পুলিশ। তারা হলো-শিবগঞ্জ থানার উত্তর ছাতরা এলাকার আব্দুল খালেকের ছেলে আজিম (২৩) ও একই উপজেলার কেলুঞ্জা এলাকার মৃত লছিমুদ্দিনের ছেলে রেজাউল (৪৫)।

পুলিশ জানায়, গত ৭ মে উপজেলার ছাতুয়া মাতালপাড়া এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ দস্যুরা ঘরের জানালার গ্রিল কেটে শয়নকক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মা করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটের চেষ্টা চালায়। এসময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এক দস্যুকে আটক করে। পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই দস্যু চক্রের মূলহোতা সেলিম নিহত হয়।

এ ঘটনায় দায়েরকৃত মামলায় ১৯ মে দুপুর ৩টা ১০ মিনিটে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকা থেকে আজিমকে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাস্থান ঈদগাহ এলাকা থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন বলেন, গ্রেফতারকৃত আজিমের হেফাজত থেকে দস্যুতার ঘটনায় লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার