অপহৃত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে। অপহরণের খবর শুনে পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবনের কটকা খাল থেকে ১৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। তবে এখন পর্যন্ত কোন বাহিনী তাদের ধরে নিয়ে গেছে, তা জানা যায়নি।
আরও পড়ুনপাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সগীর আলম বলেন, ১৭ জন জেলে অপহরণ হয়েছে। তবে কোন বাহিনী করেছে তা এখনো জানতে পারিনি। তাছাড়া এখন পর্যন্ত মুক্তিপণও দাবি করেনি। পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
তিনি আরও বলেন, অপহরণের খবর শোনার সঙ্গে সঙ্গে চিফ হুইপকে জানিয়েছি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন।

নিউজ ডেস্ক







