ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৩:০৯ দুপুর

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি, ছবি: সংগৃহীত।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে এ ছুটি শুরু হবে। ছুটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ১৬ দিন, আর মাদরাসা ২৩ দিন বন্ধ থাকবে।

বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী-আগামী ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরুর কথা। কিন্তু তার আগে শুক্র ও শনিবার-দুদিন সপ্তাহিক ছুটি পড়ায় বন্ধের আগে ২১ মে সবশেষ ক্লাস হবে। এরপর ২২ ও ২৩ মে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ছুটি শুরু হবে ২২ মে। এ ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবার ক্লাস শুরু হবে। এতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসার শিক্ষার্থীরা আরও বেশিদিন ছুটি পাচ্ছেন। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোয় ২২ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা ২৩ দিনের ছুটি পাচ্ছেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশে স্কুল-কলেজে ১৬, মাদরাসায় ২৩ দিন ছুটি

রংপুরে মহানগর জাতীয় ছাত্রশক্তির গ্রাফিতি পুনর্লিখন কর্মসূচি পালন

ম্যানচেস্টার সিটি ছাড়ছেন গার্দিওলা!

র‌্যাব আগের মতো করে থাকছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নেইমারকে দলে রাখার যে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

নওগাঁর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ