ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০১:৫৯ দুপুর

নওগাঁর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

নওগাঁর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : বাসচালককে মারধরের জেরে নওগাঁ থেকে সারা দেশের দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এদিকে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন চলাচলরত যাত্রীরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির ড্রাইভার যাত্রী নামিয়ে দিয়ে বাসটি ঘুরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে এলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করেন তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আরও পড়ুন

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, একতা বাস কাউন্টারের স্টাফদের কে বা কারা মারধর করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব। নওগাঁ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

গাইবান্ধায় পিকআপ ভ্যান-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত 

কেন এখন সবার মুখে মুখে - ‘কী রাগ করলা?’

বিগত সরকারের উদাসীনতার কারণে হামের বিস্তার ঘটেছে : তথ্যমন্ত্রী

‘হামলা করলে রক্তস্নান হবে’, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি কিউবার

২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান : স্বরাষ্ট্রমন্ত্রী