ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন, ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক: বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতিনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিটি কর্পোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব আগের মতো করে থাকছে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নেইমারকে দলে রাখার যে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি

নওগাঁর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

গাইবান্ধায় পিকআপ ভ্যান-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত 

কেন এখন সবার মুখে মুখে - ‘কী রাগ করলা?’

বিগত সরকারের উদাসীনতার কারণে হামের বিস্তার ঘটেছে : তথ্যমন্ত্রী