ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০৮:৫৪ রাত

পাবনার চাটমোহরে কোরবানির হাট কাঁপাবে ‘বাহারাম বাদশা’

পাবনার চাটমোহরে কোরবানির হাট কাঁপাবে ‘বাহারাম বাদশা’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে কোরবানির পশুর বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখনও বিশাল আকৃতির মিশ কালো এক ষাড়গরু। নাম যার রাখা হয়েছে ‘বাহারাম বাদশা’। প্রায় ৪০মণ ওজনের এ গরুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ খামারে ভিড় করছেন।

বিশাল দেহ ও আকর্ষণীয় গঠনের কারণে স্থানীয়দের মধ্যে গরুটি নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের খামারি মো. মিনারুল ইসলামের খামারে গরুটি লালন-পালন করা হয়েছে।

খামার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গরুটি ২ লাখ ৯০ হাজার টাকায় কেনা হয়। সে সময় এর ওজন ছিল আনুমানিক ২২ থেকে ২৪ মণ। এরপর নিয়মিত পরিচর্যা, উন্নত খাবার এবং নিবিড় তত্ত্বাবধানে বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে প্রায় ৪০ মণে। ছয় দাঁত বিশিষ্ট এ গরুটির বয়স এখন প্রায় ৩ বছর ৬ মাস। প্রতিদিন এ পশুর খাদ্যতালিকায় থাকে ভুট্টা, গমের ছাল, ভুসি, খড় ও কাঁচা ঘাসসহ বিভিন্ন পুষ্টিকর খাবার।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, প্রতিবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে বড় আকৃতির গরুর প্রতি মানুষের আগ্রহ বাড়ে। তবে ‘বাহারাম বাদশা’ তার রাজকীয় গঠনের কারণে ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গরুটি দেখতে আসা দর্শনার্থী আছাদ আলী বলেন, এত বড় গরু সচরাচর দেখা যায় না। সামনে থেকে দেখে খুব ভালো লাগছে।

খামারি মো. মিনারুল ইসলাম জানান, তিনি, তার স্ত্রী এবং আরও চারজন কর্মী মিলে গরুটিকে অত্যন্ত যত্নের সাথে লালন-পালন করেছেন। কোনো ধরণের ক্ষতিকর ওষুধ বা ইনজেকশন ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটিকে বড় করা হয়েছে। অনেকেই এখন খামারে এসে দাম জানতে চাচ্ছেন। তারা গরুটির মূল্য ২৫ লাখ টাকা চেয়েছেন এবং আশা করছেন কোরবানির বাজারে এর ভালো দাম পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে কোরবানির হাট কাঁপাবে ‘বাহারাম বাদশা’

এক জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর মোস্তাকুর রহমান

ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন আলী আল-জাইদি

বগুড়ার শিবগঞ্জে ধানক্ষেত থেকে রাজমিস্ত্রীর লাশ উদ্ধার

নওগাঁর নিয়ামতপুরে ১০০ টাকার জেরে হত্যাকাণ্ডের ঘটনায় আটক ১

আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় ছাত্রী বিভাগে চ্যাম্পিয়ন ঢাবি