ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০৩:৩০ দুপুর

১১ দলের রাজশাহীর মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

১১ দলের রাজশাহীর মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ঢল নেমেছে। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এ সমাবেশ আজ শনিবার (১৬ মে) বিকেল ৩টায় নগরীর মাদরাসা মাঠে শুরু হয়।

সমাবেশকে ঘিরে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলে দলে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। এদিকে সকাল ৮টার দিকে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজশাহীতে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন রফিকুল ইসলাম খান। এছাড়াও সমাবেশে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপি’র একাধিক নেতাকর্মীকেও রাজশাহীতে আসতে দেখা গেছে।

আরও পড়ুন

সমাবেশকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের দাবি, বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি বড় ধরনের জনসমাগমে পরিণত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত