ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০৩:১৫ দুপুর

রোববার আসছে কারিনার মরদেহ, সোমবার দাফন মুন্সিগঞ্জে

রোববার আসছে কারিনার মরদেহ, সোমবার দাফন মুন্সিগঞ্জে, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রোববার ভারত থেকে দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, আগামীকাল দুপুরে কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জ জেলা গজারিয়া উপজেলা তাকে দাফন করা হবে। লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, নির্মাতা ও ভক্তরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার আসছে কারিনার মরদেহ, সোমবার দাফন মুন্সিগঞ্জে

পাউবো’র অব্যবস্থাপনা ও ঠিকাদারদের গাফিলতির অভিযোগ

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারাজ চুক্তি নবায়ন হবে : মির্জা ফখরুল

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, পাশাপাশি কবরে সমাহিত একই পরিবারের পাঁচ সদস্য

লিটন-তাইজুল জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা

গাজায় হামাস কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত ৮