ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ০২:২৭ দুপুর

চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে চীন যাচ্ছে। চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামীকাল থেকে এ সফর শুরু হবে।
 
আজ শুক্রবার (১৫ মে) ডাকসুর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
 
সাদিক কায়েম জানান, চীনা দূতাবাসের কালচারাল কনসালট্যান্ট লি শাওপ্যাং শুক্রবার ডাকসু কার্যালয়ে এসে ডাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানান।
তিনি আরও জানান, সাক্ষাৎকালে লি শাওপ্যাং ব্যক্তিগতভাবে আমাকে বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।
 
ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম উল্লেখ করেন, সফরকালে ডাকসুর নেতারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থানসমূহও সফরসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প

শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

চট্টগ্রামে রডবোঝাই ট্রাক উল্টে রড ঢুকে পথচারীর মৃত্যু

সীমান্তে লাশ মাড়িয়ে দুই দেশের সত্যিকারের বন্ধুত্ব হতে পারে না

ব্রাজিলে বিশ্বকাপের রেপ্লিকা তৈরির ধুম