ভিডিও বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৬, ০৪:৪৬ দুপুর

ময়মনসিংহ-ঢাকা রেলপথে নতুন আন্তঃনগর ট্রেন চালুর চেষ্টা চলছে: রেল প্রতিমন্ত্রী

ময়মনসিংহ-ঢাকা রেলপথে নতুন আন্তঃনগর ট্রেন চালুর চেষ্টা চলছে: রেল প্রতিমন্ত্রী

রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে ময়মনসিংহ-ঢাকা রেলপথে একটি নতুন আন্তঃনগর ট্রেন চালুর চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার,( ১৪ মে ) ময়মনসিংহে নগরীর নিম্ন আয়ের পরিবারের মাঝে সিটি করপোরেশনের উদ্যোগে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সরকার শুধু স্বপ্ন দেখাতে চায় না, নাগরিক সুবিধা প্রদানসহ সুন্দর বাংলাদেশ গড়তে চায়। ময়মনসিংহ রেলস্টেশন সংস্কারসহ আধুনিকায়ন করা হবে।’

ঢাক-ময়মনসিংহ রেলপথ ডুয়েলগেজ করারও পরিকল্পনায় রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা আজকে ক্ষমতায় রয়েছি, এসেছি মাত্র তিন মাস হয়েছে। বাট এরই মধ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করছেন এবং সেই উদ্যোগকে বাস্তবায়ন করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’। আমরা আসলে পরিকল্পনার ভিত্তিতেই আমরা এগিয়ে যেতে চাই। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমরা সেই স্বপ্ন দেখতে চাই যেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব এবং সেই স্বপ্নকেই আমরা চাই আগামী বাংলাদেশ গড়তে।’

আরও পড়ুন

এর আগে তিনি ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের লক্ষ্যে কাচারিঘাটসহ রেলস্টেশন, গাঙিনারপাড়, নতুন বাজার, রেলক্রসিং এলাকা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও জাকির হোসেন বাবলু, সিটি প্রশাসক রুকুনুজ্জামান সরকার রোকনসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি

গাজীপুরে স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের!

ময়মনসিংহ-ঢাকা রেলপথে নতুন আন্তঃনগর ট্রেন চালুর চেষ্টা চলছে: রেল প্রতিমন্ত্রী

আদালতে দাঁড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা চাইলেন মমতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা