পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থানা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: শামীম হোসেন(৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শামীম ০২নং তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় এসআই (নি:) মিল্টন হোসাইন, সঙ্গীয় ফোর্স সহ তথ্য-প্রযুক্তি ও সোর্সের সহায়তায় শামীমের বাড়িতে অভিযান চালায়। এসময় তার পরিহিত জিন্সের প্যান্টে থাকা ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতে নাতে অটক করা হয়।
আরও পড়ুনতেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান জানান, আটককৃত আসামি মো: শামীম হোসেনের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় একাধিক মাদক মামলা আছে। এঘটনায় নতুন আরও একটি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন







