ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ১০:৩২ রাত

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিকে আজ মঙ্গলবার (১২ মে) জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হলো, উপজেলার পুটিমারী ইউপির কালিকাপুর ডাংগাপাড়া গ্রামের সামসুল ইসলামের ছেলে মোহাম্মদ শিপন মিয়া(২৮)।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত ৩টায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিতাই কাছারী বাজার এলাকায় ইয়াবা বিক্রির সময় মাদক কারবারি শিপন মিয়াকে আটক ও তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১২ মে) মামলা পূর্বক গ্রেফতারকৃত যুবককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতার মাদক কারবারিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় বার্মিজচাকুসহ সন্ত্রাসী সুমন গ্রেফতার

‘তারেক জিয়ার সাথে ২ মিনিট কথা বলার সুযোগ কেউ দিলো না’

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন মোহাম্মদ হেলাল উদ্দিন

বগুড়ার সারিয়াকান্দিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু