বগুড়ার সারিয়াকান্দিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুল মিয়া (৪০) নামের এক কৃষকদের মৃত্যু হয়েছে। ফুল মিয়া উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বলাইল গ্রামের চান্দু সরকারের ছেলে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১২ মে) সকালে ফুল মিয়া হাটশেরপুর ইউনিয়নের শাহানবান্ধা গ্রামের মাঠে ধান কাটতে যান। দুপুর ২টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সৃষ্টি হয়। এসময় ফুল মিয়া বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুনসারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে একজন তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন






_medium_1778598709.jpg)
