নওগাঁয় বোরো সংগ্রহ অভিযান শুরু
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পর্যায়ে আভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। নওগাঁ জেলা খাদ্য বিভাগ আজ মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ৩টায় এ আনুষ্ঠানিকতার আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত বোরো সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: ফরহাদ খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন মাহমুদ, জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মো: মোতালেব হোসেন এবং শবনম মোস্তারী মুক্তি।
আরও পড়ুনখাদ্য বিভাগের দেয়া তথ্য মোতাবেক, চলতি বোরো মৌসুমে সেদ্ধ চাল প্রতি কেজি ৪৯টাকা হিসেবে ৫০ হাজার ৭৯৬ মেট্রিক টন, আতব চাল প্রতি কেজি ৪৮ টাকা হিসেবে ৫ হাজার ৯৫৩ মেট্রিক টন, ধান প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে ২০ হাজার ২১৮ মেট্রিক টন এবং গম প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে ৩ হাজার ১৪৩ মেট্রিক টন সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1778597564.jpg)

_medium_1778596763.jpg)

_medium_1778595717.jpg)



