কেরানীগঞ্জে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) পুলিশ।
আজ মঙ্গলবার (১২ মে)বিকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনর্চাজ সফিকুল ইসলাম সুমন। গ্রেফতার ব্যক্তির নাম মো. সোহাগ। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চর ভূইয়া এলাকায়।
তিনি জানান, গতকাল মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহাগকে গ্রেফতার করা হয়। তিনি কেরানীগঞ্জের মনু বেপারীর ঢাল এলাকার পরিবার নিয়ে বসবাস করতেন।
আরও পড়ুনপুলিশ আরও জানায়, সোহাগের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলাটি ২০২৬ সালের ২৭ জানুয়ারি দায়ের করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778596763.jpg)

_medium_1778595717.jpg)

_medium_1778595139.jpg)

