ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৮:০০ রাত

দিনাজপুরের বীরগঞ্জে সোনালুর হলুদ রঙে রঙিন প্রকৃতি

দিনাজপুরের বীরগঞ্জে সোনালুর হলুদ রঙে রঙিন প্রকৃতি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে সোনালু ফুলের হলুদ রঙে রঙিন সাজে সেজেছে প্রকৃতি। ঝুলন্ত হলুদ রঙের থোকা থোকা ফুলে গাছগুলো যেন প্রকৃতিকে সোনালি আবরণে সাজিয়ে তুলেছে। সোনালু ফুলের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন পথচারী, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুরা। অনেকে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয় কাজল এলাকার প্রবীণদের মধ্যে মো. মফির উদ্দিন জানান, একসময় বীরগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচুর সোনালু গাছ দেখা গেলেও বর্তমানে দিন দিন এর সংখ্যা কমে যাচ্ছে। অপরিকল্পিতভাবে গাছ কাটা, পরিবেশ সচেতনতার অভাবকে এর অন্যতম কারণ হিসেবে মনে করছেন তারা।

প্রকৃতিপ্রেমীরা জানান, সোনালু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই গাছ সংরক্ষণে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও পড়ুন

উপজেলার কয়েকজন শিক্ষক ও পরিবেশকর্মী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে বেশি বেশি সোনালু গাছ রোপণ করা হলে পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি আগামী প্রজন্মও প্রকৃতির এই সৌন্দর্যের সাথে পরিচিত হতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে সোনালুর হলুদ রঙে রঙিন প্রকৃতি

মানিকগঞ্জের শিবালয়ে মাদক বিরোধী অভিযানে আটক ৮

কিডনি সুস্থ রাখতে যেসব অভ্যাস পরিবর্তন করা জরুরি

টিকটক করা সেই ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

রান্নার আগে মাংস ধোয়ার অভ্যাসেই থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি

দিনাজপুরে ছেলের হাতে বাবা ও ভাইয়ের হাতে ভাই খুন