দেশীয় প্রজাতির মাছ ও নদীর জলজ জীববৈচিত্র্য রক্ষায় ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারি, গুটি ও কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
ফরিদপুরে পদ্মায় অভিযানে ৭২টি জাল পুড়িয়ে বিনষ্ট
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদরপুর উপজেলার পদ্মা নদীর কাড়ালকান্দি, মোল্লাকান্দি, চর বলাশিয়া ও মাদ্রাসা ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে নদীতে অবৈধভাবে পাতা ৬৭টি চায়না দুয়ারি জাল, তিনটি গুটি জাল ও দুটি কারেন্ট জাল জব্দ করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারের কারণে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
আরও পড়ুনএ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, নদীর জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদের সচেতন করতে নিয়মিত প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778592568.jpg)


_medium_1778591408.jpg)
