চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জহুরপুরটেক বিওপির আওতাধীন সূর্যনারায়ণপুর মাঠাপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি। অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের গরু চারটি জব্দ হয়। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চলতি মাসে বিভিন্ন অভিযানে ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
আরও পড়ুনঅধিনায়ক আরও বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে বিজিবি। এজন্য দুর্গম সীমান্তে ও নদী সীমান্তে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন

_medium_1778591408.jpg)




_medium_1778585783.jpg)


