ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০১:২৮ রাত

বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

ছবি: সংগৃহীত, বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

বিনোদন ডেস্ক : দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন।

সোমবার (১১ মে) দিনগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আরও পড়ুন

এর আগে সোমবার বিকেলে আতাউর রহমান গুরুতর অসুস্থের খবর আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানার তাঁর মেয়ে শর্মিষ্ঠা রহমান।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত কোনো সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

বাংলাদেশ কাঁটাতারের বেড়াকে ভয় পায় না: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

ব্যাংক লুটপাটকারীরা ফিরলে পুরো খাতই বড় ঝুঁকিতে পড়বে, শঙ্কা বিএবির

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাবির বিভিন্ন হলে ছাত্রদলের স্বাগত মিছিল ঢাবি

বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প