ভিডিও মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৬, ০৩:২৮ দুপুর

চাঁদাবাজির ঘটনা জানাতে হটলাইন ১৬৬১১৩ নাম্বারে ফোন দিন : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির ঘটনা জানাতে হটলাইন ১৬৬১১৩ নাম্বারে ফোন দিন : স্বরাষ্ট্রমন্ত্রী, ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদের আইনশৃঙ্খলা নিয়ে আজ মঙ্গলবার (১২ মে) এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। এসময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। 

তিনি জানান, পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় আর ১১টা হবে দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী। 

আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির ঘটনা জানাতে হটলাইন ১৬৬১১৩ নাম্বারে ফোন দিন : স্বরাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার জন্য বিলাসবহুল গাড়ি

গণতন্ত্রের জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে : স্পিকার

গাজীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা্‌, অটো ছিনতাই

ফতুল্লায় পোশাক কারখানার স্টোর রুমে মিলল এজিএমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীর সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেপ্তার