ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার
ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (১০ মে) রাতে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাকুল সাংমা মৃত মতিন মারাকের ছেলে।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, রোববার বিকেলে শিশুটিকে হত্যার ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে শাকুল। স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ কয়েকজন ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যায়। পরে শিশুটি ইশারায় তার বাবা-মাকে বিষয়টি জানায়। পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শাকুলকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778498795.jpg)


_medium_1778495758.jpg)




