ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১১ মে, ২০২৬, ০১:৫১ দুপুর

মিরপুর টেস্টের চতুর্থ দিনেও বৃষ্টির বাগড়া

মিরপুর টেস্টের চতুর্থ দিনেও বৃষ্টির বাগড়া, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লাঞ্চ বিরতির পর মাঠে ফেরার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কালো মেঘে ঢেকে গেছে মিরপুরের আকাশ।

লাঞ্চের ৪০ মিনিট বিরতি শেষে খেলা শুরু হওয়ার প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ বৃষ্টি নামায় দ্রুত পিচ ঢেকে দেওয়া হয় কাভারে। আকাশে ঘন মেঘের কারণে স্টেডিয়ামজুড়ে প্রায় অন্ধকার পরিস্থিতিও তৈরি হয়। এর আগে প্রথম সেশনে ভালো অবস্থানেই ছিল বাংলাদেশ দল। দুই ওপেনারের উইকেট হারালেও মমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দৃঢ় ব্যাটিংয়ে লাঞ্চ পর্যন্ত ২ উইকেটে ৯৩ রান তোলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা সব মিলিয়ে এখন পাকিস্তানের চেয়ে ১২০ রানে এগিয়ে। মমিনুল ৩৭ ও নাজমুল ৩৪ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর টেস্টের চতুর্থ দিনেও বৃষ্টির বাগড়া

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করে যে বার্তা দিলো ট্রাম্প

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ এগিয়ে নেয়ায় রাষ্ট্র সহায়ক শক্তি হিসেবে কাজ করবে : জুবাইদা রহমান

১২০ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপা