ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬ ১০:৫৩ পিএম

ব্রাজিলের বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার

ব্রাজিলের বিশ্বকাপের প্রাথমিক দলে নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : হেক্সা জয়ের লক্ষ্যে ফিফা’র কাছে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে ব্রাজিল। ঘোষিত এই তালিকায় সবচেয়ে বড় চমক অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা পাওয়া নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোটে পড়ার পর থেকে নেইমারকে আর হলুদ জার্সিতে দেখা যায়নি। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন তিনি। ২০২৬ মৌসুমে এ পর্যন্ত ১২ ম্যাচে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেইমার প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত দলে থাকা নির্ভর করছে আসন্ন ফিটনেস টেস্টের ওপর। কোচ আনচেলত্তি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো প্রকার আপস না করার অবস্থানে অনড় রয়েছেন। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। সেখানে নেইমারের বর্তমান ফর্ম ও শারিরীক কন্ডিশন বিশ্লেষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনে ব্রাজিল ড্রেসিংরুমও খুশি। দলের বেশ কয়েকজন খেলোয়াড় তার সঙ্গে আবার মাঠে নামতে চান বলে জানিয়েছেন। 

আরও পড়ুন

রাফিনিয়া সম্প্রতি বলেছেন, ‘নেইমারকে পাশে পাওয়া সব সময়ই ভালো বিষয়’ এবং তিনি চান নেইমার আবার জাতীয় দলে নেতৃত্ব দিন। এমনকি লিওনেল মেসিও আগে বলেছেন যে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেইমার থাকলে ফুটবল আরও উপভোগ্য হয়।

এবারের বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘সি’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা জয়ের অভিযান। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং ২৪ জুন মিয়ামি গার্ডেনসে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত