বগুড়ার শেরপুরে ইজিবাইক চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার, ৪ ইজিবাইক উদ্ধার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবেশে ইজিবাইক ভাড়া নিয়ে চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে গাড়ি চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের নারী সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
এস আই বিকাশ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম আজ রোববার (১০ মে) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আংগুরী বেগম (৪৮), লিটন প্রামাণিক ওরফে বাটু (৪২), তার স্ত্রী ছালেহা বিবি (৩৯) ও শহিদুল ইসলাম সোহাগ শেখ (৩৭)। বগুড়া সদরের বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার এবং ৪টি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুনশেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন বলেন, এই চক্রটি সন্ধ্যার আগে ইজিবাইক রিজার্ভ ভাড়া নিয়ে যাবার সময় নির্জনস্থানে নিয়ে চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে পালিয়ে যেত। এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটলে পুলিশ বিভিন্ন সোর্স কাজে লাগিয়ে আসামিদের ধরতে সক্ষম হয় এবং চুরি হওয়া ৪টি ইজিবাইক উদ্ধার করে।
মন্তব্য করুন








