বগুড়ার গাবতলীতে ঈদগাহের ঢালাই কাজের উদ্বোধন করলেন সুরাইয়া জেরিন রনি এমপি
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি আজ রোববার (১০ মে) বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী ঈদগাহের ঢালাই কাজের উদ্বোধন করেছেন।
উদ্বোধন উপলক্ষে জাগুলী ঈদগাহ কমিটি আয়োজিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন সামছুজ্জোহা তালুকদার শামিম। এসময় বক্তব্য রাখেন-বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, গাবতলী পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, বিপ্লব মিয়া, মেহেদি হাসান প্রমুখ। এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঅনুষ্ঠানে প্রধান অতিথি সুরাইয়া জেরিন রনি বলেন, জাগুলী ঈদগাহের বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দেওয়া হবে। এতে করে ঈদগাহের ধর্মপ্রাণ মুসল্লিদের ঈদের জামাত ও বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনায় আরও সুবিধা হবে।
মন্তব্য করুন








