ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৬, ০৩:০৬ দুপুর

বিনাবিচারে কোনও হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয় : জামায়াত আমির

বিনাবিচারে কোনও হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয় : জামায়াত আমির, ছবি: সংগৃহীত।

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে সরকারের গৃহীত কোনও কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে। 

আজ রোববার (১০ মে) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির বলেন, অতি সম্প্রতি নওগাঁ জেলায় চারজন, চট্টগ্রামে তিনজন এবং গাজীপুরে পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?

আরও পড়ুন

তিনি আরও বলেন, বিনাবিচারে কোনও হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। দেশব্যাপী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধীদলীয় নেতা বলেন, সবকিছুর মূলে রয়েছে সরকারের সদিচ্ছা। সদিচ্ছা এবং যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার কার্যকর সমাধান আনতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনাবিচারে কোনও হত্যাকাণ্ডই কোনোভাবেই সমর্থনযোগ্য নয় : জামায়াত আমির

নেত্রকোনায় নালা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পাকিস্তানে গাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১২ পুলিশ নিহত

আজই এল ক্লাসিকোতে ইতিহাস গড়ার সামনে বার্সা

আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু : বিজয়

আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই