নওগাঁর নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে মা, ছেলেকে মারধরের ঘটনায় মূলহোতা রবিউল ইসলামকে গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার হাজিনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিরোধের জেরে ওই হামলার ঘটনা ঘটে, যাতে মা ও ছেলে মারধরের শিকার হন। অপরদিকে ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার ঘোষকুড়া গ্রামের ইব্রাহীমের ছেলে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে নিয়ামতপুর থানা পুলিশ।
আরও পড়ুনএ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতারকৃত রবিউল ইসলামসহ ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন

_medium_1778334557.jpg)





