ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৭:৪৬ বিকাল

ফটিকছড়িতে বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

ফটিকছড়িতে বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বেয়াই মো. সাফাকে (৪৫) আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ও তিন সন্তানের জননী। অভিযুক্ত মো. সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। রাত ১১টার দিকে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, নিহতের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকায় যান। সন্ধ্যার পর গরু বাড়িতে ফিরে এলেও তিনি আর ফেরেননি। এতে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পাহাড়ের ঢাল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তারা। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডেকে আনা হলে তিনি লাকিকে মৃত ঘোষণা করেন। নিহতের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন

নিহতের বাবা আবুল বশর জানান, বেয়াই-বেয়াইন সম্পর্ক থাকার পরও মো. সাফা প্রায়ই লাকি আক্তারকে কুপ্রস্তাব দিতেন। 

সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন আবুল বশর।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফটিকছড়িতে বেয়াইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

ঢাকা ১২০৫ নিয়ে ভাবনা

দিনাজপুরের নবাবগঞ্জে আফরোজা নামের এক গৃহবধূর আত্মহত্যা

প্রতিদিন কাঁচা রসুন খেলে মিলবে যে উপকার

নাটোরের লালপুরে ইমো প্রতারক চক্রের ৩ সদস্য আটক 

পুলিশ বাহিনীর সততার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে : রাষ্ট্রপতি