টাঙ্গাইলে বাসযাত্রীর কাছ থেকে ৪০০পিস ইয়াবা জব্দ
টাঙ্গাইলের কালিহাতীতে বাসে তল্লাশি চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফি (৪১) নামে এক যাত্রী মাদককারবারির কাছ থেকে ৪০০ ইয়াবাসহ একটি মোবাইল ফোন জব্দ করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আজ শনিবার (৯ মে) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ইন্সপেক্টর মো. সাইফুর রহমান।
মাদককারবারি শফিকুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের আনছের আলীর ছেলে। শফিকুল ঢাকা থেকে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ নামে একটি বাসের যাত্রী ছিলেন।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনএ সময় তল্লাশি অভিযান পরিচালনাকালে ঢাকা ‘ঢাকা এক্সপ্রেস’ বাসে থাকা শফিকুল নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে ২টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে মোড়ানো ৪০০ ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে সে জানায়, যাত্রী সেজে দীর্ঘদিন মাদক কারবার করে আসছিলেন। ইয়াবাসহ তাকে আটকের পর কালিহাতী থানা পুলিশের সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1778331003.jpg)


_medium_1778327366.jpg)
_medium_1778326441.jpg)



