ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৩:৪৪ দুপুর

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৈরুতে সাম্প্রতিক ইসরায়েলি হামলা এবং দক্ষিণ লেবাননে চলমান আক্রমণের প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এর জবাবে উত্তর ইসরায়েলের নাহারিয়ার দক্ষিণে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা পর আরেকটি সামরিক ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলার দাবিও করে গোষ্ঠীটি। হিজবুল্লাহ আরও দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও একাধিক হামলা চালানো হয়েছে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, তিন নারী এবং একজন উদ্ধারকর্মী রয়েছেন।

আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর প্রথম হামলার সময় উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কয়েকটি শহর ও গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর

বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৪১৩ রানে

সাতক্ষীরায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার

টালবাহানা করে জুলাইসনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

৫০ করে চা-বিরতিতে পাকিস্তান, ক্যাচ মিসে হতাশ