ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০৩:২৫ দুপুর

টালবাহানা করে জুলাইসনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

টালবাহানা করে জুলাইসনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ, ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চায় সরকার। 

আজ শনিবার (৯ মে) দুপুরে গুলশানে রাজধানীর একটি হোটেল ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের সংস্কার বাস্তবায়ন কমিটি এ সভার আয়োজন করে। তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনও ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না। জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে। 

আরও পড়ুন

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে। সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টালবাহানা করে জুলাইসনদকে এড়িয়ে যেতে চায় সরকার : নাহিদ

পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

৫০ করে চা-বিরতিতে পাকিস্তান, ক্যাচ মিসে হতাশ

স্ত্রী-সন্তানদের হত্যা করে ভাবীকে ফোনে জানায় ফুরকান, আটক ২

নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ সম্ভব নয় : তারেক রহমান

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এখন যুক্তরাষ্ট্রে