ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৬, ০২:০০ দুপুর

সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে : জামায়াত আমির

সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে : জামায়াত আমির, ছবি: সংগৃহীত।

জামায়াত আমির ও বিরোধীদলীয় ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার অতিরিক্ত ‘পলিটিসাইজ’ (রাজনীতিকরণ) হয়ে গেছে। এ কারণে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এর বাস্তব উদাহরণ।

আজ শনিবার (৯ মে) সকালে সাত দিনের জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

জাপান সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে। দুই দেশের কাজের মাধ্যমে এই সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, জাপানে অবস্থানরত প্রবাসীরা দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। প্রবাসীদের বার্তা উদ্ধৃত করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের ‘ফাঁকিঝুঁকি’ চলবে না। এ সময় তিনি ‘জুলাই বিপ্লবে’ আহতদের সুচিকিৎসার ওপর জোর দিয়ে বলেন, থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত যোদ্ধাদের প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য দেশে পাঠাতে হবে। এ বিষয়ে তিনি সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ পরিস্থিতি ও সীমান্ত ইস্যু নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। তবে চাই নিরীহ মানুষের ওপর যেন জুলুম করা না হয়। বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার না করতে আমরা ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সীমান্তে ‘পুশ-ইন’ চেষ্টার বিষয়েও গভীর পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকায় জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে : জামায়াত আমির

শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে : শিক্ষামন্ত্রী

নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে চান মেসি

বগুড়ার আদমদীঘিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

৭১ রানে থামলো মুশফিকের জন্মদিনের ইনিংস

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত